Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

3 months ago

Snana Yatra Of Lord Jagannath: পুরীতে জগন্নাথ দেবের স্নান যাত্রা, এক পক্ষ অন্তরালে যাবেন প্রভু

Lord Jagannath’s Snana Yatra in Puri
Lord Jagannath’s Snana Yatra in Puri

 

পুরী, ২৯ জুন : পুরীতে চিরাচরিত ধর্মীয় মর্যাদার সঙ্গে সোমবার পালিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা। পবিত্র তিথিতে স্নান যাত্রায় ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে স্নান বেদীতে নিয়ে এসে স্নান করানো হয়। দেবস্নান পূর্ণিমা উপলক্ষ্যে এদিন হাজার হাজার ভক্ত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার 'স্নানযাত্রা' প্রত্যক্ষ করতে পুরীতে আসেন।

স্নানযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে ১০৮ কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নানপর্বের পর গজবেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথ দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। স্নানযাত্রার পর শুরু হয় ‘অনসর’। এই অনসরকালে জগন্নাথদেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন।

You might also like!