Breaking News

 

Entertainment

1 hour ago

Kaushik Ganguly: ‘জীবনকে উলটে পালটে দেখুন’! কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর পোস্টারে নয়া চমক

Kaushik Ganguly
Kaushik Ganguly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা মানেই বাংলা ছবির দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ। তাঁর নতুন ছবি ঘিরেও তাই স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে কৌতূহল। শুক্রবার সকালে আচমকাই নিজের পরবর্তী ছবি ‘তারপর’-এর পোস্টারের প্রথম ঝলক প্রকাশ্যে এনে চমক দিলেন পরিচালক। পোস্টারেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া, যা ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে তৈরি হচ্ছে ‘তারপর’। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা প্রদীপ ভট্টাচার্যকে। তারকা অভিনেতাদের উপস্থিতি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা, সব মিলিয়ে ‘তারপর’ নিয়ে ইতিমধ্যেই বাংলা ছবির দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। 

এবছরের অন্যতম সফল ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’। এবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় তৈরি হচ্ছে নতুন ছবি ‘তারপর’। সামাজিক অবস্থান ও পেশা আলাদা এমন পাঁচজন মানুষ এক জায়গায় মিলিত হয়। প্রয়োজনের অতিরিক্ত কথা কেউই বলেন না। কিন্তু, ঘটনাচক্রে যদি একসঙ্গে দুটো দিন কাটাতে হয় তখন তাঁরা কীভাবে মানিয়ে নেবেন? সেই ভাবনার নেপথ্যেই গল্প বুনেছেন বাংলার অন্যতম সেরা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘জীবনকে উলটে পালটে দেখুন,’ এই লেখা থেকেই স্পষ্ট কৌশিকের ভাবনায় মানুষের জীবনের কোনও বিশেষ দিকে উন্মোচিত হবে। সিনেমার পোস্টারেও তাঁর অভিনব ভাবনা পরতে পরতে ফুটে উঠেছে তা বললে অত্যুক্তি হবে না। পড়ন্ত বিকেলে সূর্যাস্তের মাঝে নৌকার উপর দাঁড়ানো চারজন মানুষ। আর একদিকে নৌকার মাঝি। সাধারণত পোস্টারের উপরেই লেখা থাকে সিনেমার নাম, পরিচালক-প্রযোজনার সংস্থার যাবতীয় বিবরণ। কিন্তু, এক্ষেত্রে পুরোটাই আলাদা। 

প্রতিবিম্বের মতো নীচে উল্লেখ রয়েছে সিনেমা ও পরিচালকের নাম। যা সত্যিই অভাবনীয়। কৌশিক গঙ্গোপাধ্যায় বলেই বোধহয় এটা সম্ভব! কৌশিকের পরিচালনায় বড় পর্দায় অনির্বাণ ভট্টাচার্যের প্রথম কাজ। আর ‘ধূমকেতু’র পর ফের কৌশিকের ছবিতে রুদ্রনীল ঘোষ। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, অনেক দিন পর বড় পর্দায় রুদ্রনীল-অনির্বাণের যুগলবন্দি। সাম্প্রতিক সময়ে রুদ্রনীল কিন্তু, অনির্বাণের ব্যান্ড হুলিগানিজমের গানে ‘সনাতন-সনাতনী’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিলেন। ক্যামেরার সামনে তাঁদের রসায়ন কতটা জমবে সেদিকেই নজর থাকবে দর্শকের। আরও একবার কৌশিক গাঙ্গুলির হাত ধরে সিনেপর্দায় নতুন ফ্লেভারের স্বাদ আস্বাদন করবে তা বললে অত্যুক্তি হবে না। 


You might also like!