Game

1 hour ago

Sri Lanka Vs England: ইংল্যান্ডকে হারিয়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা

Kusal Mendis
Kusal Mendis

 

হেডিংলি, ২৫ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল শ্রীলঙ্কা। হেডিংলিতে বৃহস্পতিবার কুসাল মেন্ডিসের সেঞ্চুরি ও কয়েকটি কার্যকর ইনিংসে ৫০ ওভারে শ্রীলঙ্কা তোলে ৩২১ রান। জবাবে ১৪৩ রানের উদ্বোধনী জুটি ও চারটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে শেষ ওভার পর্যন্ত আশা জিইয়ে রাখে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত তারা অল আউট হয়ে যায় ৩০৫ রানে।১০০ বলে ১২১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন লঙ্কান অধিনায়ক কুসাল মেন্ডিস। সফরকারীদের হয়ে বল হাতে অগ্রণী ভূমিকা রাখেন দুনিথ ওয়েলালাগে। ১০ ওভারে ৪৯ রান দিয়ে টম ব্যান্টন, বেন ডাকেট ও হ্যারি ব্রুকের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। ইংল্যান্ডের হয়ে ব্যান্টন (৭৩) ও ডাকেটের (৬৭) পাশাপাশি ফিফটি করেন বাটলার (৬৯) ও উইল জ্যাকস (৫২)।

You might also like!