Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

40 minutes ago

Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য

Congress candidate Milan Pradhan
Congress candidate Milan Pradhan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শ্যোন অ্যারেস্ট কার্যকর না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবার সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে শ্যোন অ্যারেস্ট কার্যকর না করার নির্দেশ দেন বিচারপতি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের পরই তা চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ফলে মিলন প্রধানের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত বিষয়টি এ বার ডিভিশন বেঞ্চে গড়াল। 

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে বক্তব্য, হাইকোর্টের নির্দেশে মিলন প্রধানের বিরুদ্ধে আগে দায়ের হওয়া মামলা, যা আগের সরকার প্রত্যাহার করেছিল, তা আবার চালু হয়েছে। তেমন একটি খুনের মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করেছে পুলিশ। তাঁর জামিনের আবেদন নিম্ন আদালত বুধবারই খারিজ করেছে। সেই মামলায় বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ খারিজের আবেদন করা হচ্ছে। আগামিকাল অর্থাৎ শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার শুনানি করবে।  

১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় মিলন প্রধানকে। নন্দীগ্রাম পুলিশের হাতে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার হন তিনি। জেল হেফাজত হয়। ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত। ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। যে ভোটে মিলন কংগ্রেসের প্রার্থী। এরই মধ্যে খেজুরি থানার একটি পুরোনো মামলায় বুধবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় কোর্ট। সেই শ্যোন অ্যারেস্ট নিয়েই এই মামলা।

You might also like!