
নয়াদিল্লি, ১১ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাইফোঁটা উপলক্ষ্যে বুধবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সুখ, সমৃদ্ধি ও মঙ্গলের কামনা করেছেন। তিনি ভাই-বোনের স্নেহময় ও দৃঢ় বন্ধনের মাধুর্যর কথা উল্লেখ করেছেন সমাজ মাধ্যমে এক পোস্টে | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেশবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই পবিত্র উৎসব ভাই ও বোনের স্নেহময় ও দৃঢ় বন্ধনের মাধুর্য এবং অন্তরঙ্গতার প্রতীক। এই শুভ উপলক্ষে তিনি সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।
