Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

SA vs BAN, 1st Test Day 3: জোহানেসবার্গ টেস্ট, বৃষ্টিতে বিঘ্নিত হল তৃতীয় দিনের খেলা

SA vs BAN, 1st Test Day 3
SA vs BAN, 1st Test Day 3

 

জোহানেসবার্গ, ১৮ নভেম্বর  : জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে বিঘ্ন হয়েছে। বজ্রপাতসহ বৃষ্টিতে আর খেলা শুরু করা যায়নি। ফলে তৃতীয় দিনে মাত্র এক সেশন খেলা হয়েছে। দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের চেয়ে এখনও ১৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা।

৪ উইকেটে ৩২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে ভালোই ব্যাট করেছে টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। তবে পায়ের চোটে মাঠ ছাড়তে হয় বাভুমাকে। অন্যদিকে ফিফটি তুলে নেন রিকেলটন।
তবে দ্বিতীয় নতুন বলে ম্যাচে ফেরে বাংলাদেশ। পরপর দুই ওভারে উইয়ান মাল্ডার ও মার্কো ইয়ানসেনকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর হাসান মাহমুদ সাইমন হার্মারকে আউট করে দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেট তুলে নেন।

দিন শেষে ৫৬ রান নিয়ে অপরাজিত আছেন রিকেলটন। তার সঙ্গে ৫ রান নিয়ে ব্যাট করছেন কাগিসো রাবাদা। বাংলাদেশের হয়ে সফল বোলার হাসান মাহমুদ, নিয়েছেন ৪ উইকেট।আর তাসকিনের শিকার ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন মুমিনুল হক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…