
কোপেনহেগেন, ১৮ নভেম্বর : প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে নরওয়ে ডেনমার্কের বিরুদ্ধে। জোড়া গোল করে আরও একবার দলের নায়ক হলান্ড। জাতীয় দলের হয়ে হলান্ডের গোল হলো ৬৮টি, ৬১ ম্যাচে। আর এই স্মরণীয় জয়ের সুবাদে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল নরওয়ে। ডেনমার্কের বিপক্ষে প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল নরওয়ে। ছয় ম্যাচে এই দুই দলের পয়েন্ট সমান ৯, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে নরওয়ে। একই সময়ে শুরু আরেক ম্যাচে ওয়েলসকে ৩-২ গোলে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পর্তুগাল। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে ওয়েলস।
