
কলকাতা, ১৩ নভেম্বর : শুক্রবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। পরবর্তী দু-তিনদিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে নামতে শুরু করবে রাতের তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে শীতের আমেজ। সোমবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ভোরের দিকে শহরতলি ও ফাঁকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
এদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন মূলত পরিষ্কার আকাশ থাকবে। সপ্তাহান্তে ফের তাপমাত্রা কমতে পারে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। সোমবারের মধ্যে পার্বত্য ও উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে পাহাড় থেকে সমতল, সর্বত্রই শীতের আমেজ বাড়ার সম্ভাবনা।
