Breaking News
 
Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া

 

Odisha

1 hour ago

Sand Art On Puri Beach: রথযাত্রা উপলক্ষে জমজমাট পুরী, ১০০টি বালির রথ তৈরি করে বিশ্বরেকর্ডের পথে সুদর্শন পট্টনায়ক

Sudarsan Pattnaik Creates 100-Chariot Sand Art On Puri Beach
Sudarsan Pattnaik Creates 100-Chariot Sand Art On Puri Beach

 

পুরী, ১৬ জুলাই  : রথযাত্রা উৎসবে মেতে উঠেছে আপামোর জগন্নাথ ভক্ত। আর এই পুণ্য তিথিতে ওড়িশার পুরীধাম এখন জাঁকজমকে ভরপুর। রথযাত্রাকে কেন্দ্র করে শ্রীক্ষেত্র তো বটেই, সেজে উঠেছে পুরীর বিস্তীর্ণ সমুদ্র সৈকতও। মহাপ্রভুর এই মহাসড়ম্বরের আবহেই পুরীর সৈকতে বালি দিয়ে এক অনন্য ও চোখধাঁধানো ভাস্কর্য ফুটিয়ে তুললেন প্রখ্যাত আন্তর্জাতিক বালিশিল্পী পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক।

সমুদ্র সৈকতের বালিয়াড়িতে তিনি তৈরি করেছেন মহাপ্রভু জগন্নাথের এক বিশাল ও মনোমুগ্ধকর মূর্তি। তবে এবারের মূল আকর্ষণ কেবল মহাপ্রভুর মূর্তিই নয়, তার পাশাপাশি সুদর্শন ও তাঁর ছাত্ররা মিলে বালির ওপর ফুটিয়ে তুলেছেন ১০০টি নিখুঁত ছোট ছোট রথ।

এই বিশেষ বালুশিল্পটি তৈরি করতে প্রায় কয়েকশো টন বালি ব্যবহার করা হয়েছে। রথযাত্রার পুণ্য লগ্নে পুরীর সৈকতে আসা দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীদের কাছে এই শিল্পকর্মটি অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। সুদর্শন পট্টনায়কের এই অনবদ্য সৃষ্টি রথযাত্রার আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

You might also like!