Breaking News
 
NCPI’s New Panel: এনসিপিআইয়ের জাতীয় কমিটিতেও নেই সুদীপ-কাকলি! সিনিয়র সাংসদদের বাদ দিয়েই তালিকা প্রকাশ, তুঙ্গে চর্চা Mukundapur Chaos: মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমার! সংঘর্ষের পর ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেপ্তার Election Commission: SIR নিয়ে কমিশনেই মতপার্থক্য? জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে ‘অসহমতি’ ২ কমিশনারের, সরব তৃণমূল Maa Tara Express: দীর্ঘ প্রতীক্ষার অবসান! বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস, বিধায়কের মুখে ‘ডবল ইঞ্জিনের বেনিফিট’ Piyush Kanoria argument: তোলাবাজি-সিন্ডিকেট নিয়ে বিজেপির সভায় তুমুল উত্তাপ! শারদ্বতকে আঙুল তুলে প্রশ্ন পীযূষের Attack on Mamata TMC workers: মুকুন্দপুরে তৃণমূল কর্মীদের পাশে কংগ্রেস! ‘বর্বরোচিত’ হামলার প্রতিবাদ, জোটের সমীকরণে নতুন মোড়?

 

Country

50 minutes ago

Eight UDP MLAs Join the BJP: মেঘালয়ে বড় ধাক্কা ইউডিপি-র, বিজেপিতে যোগ দিলেন ৮ বিধায়ক

UDP MLAs join BJP
UDP MLAs join BJP

 

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : উত্তর-পূর্বের রাজনীতিতে বড়সড় রাজনৈতিক পটবদল। মেঘালয়ের অন্যতম প্রধান আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি-র ৮ জন বিধায়ক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তাঁদের বিজেপিতে স্বাগত জানান কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "মেঘালয় বিধানসভার ৮ জন নির্বাচিত বিধায়ককে আমরা বিজেপি পরিবারে স্বাগত জানাচ্ছি। তাঁরা মেঘালয়ের অত্যন্ত প্রভাবশালী আঞ্চলিক দল ইউডিপির সদস্য ছিলেন।" দলবদলের কারণ তুলে ধরে রিজিজু বলেন, "গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্ব ভারত ও মেঘালয়ে যে অভূতপূর্ব উন্নয়ন ও রূপান্তর ঘটেছে, তা দেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। উত্তর-পূর্বের মানুষের সঙ্গে নরেন্দ্র মোদীর আত্মার যোগাযোগ তৈরি হয়েছে এবং বিজেপি এই অঞ্চলের উন্নয়নের রাজনীতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এই সমস্ত বিধায়কেরা মোদীজির নেতৃত্ব ও বিজেপি সরকারের কাজে গভীরভাবে প্রভাবিত হয়েই বিজেপিতে যোগ দিলেন।"

You might also like!