Life Style News

1 hour ago

Vastu Tips: বাড়িতে দুর্গাপ্রতিমা রাখছেন? কোন দিকে স্থাপন করবেন, জেনে নিন বাস্তু নিয়ম

Durga Puja Vastu Tips
Durga Puja Vastu Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দুর্গাপুজোর আবহে এখন ব্যস্ততা তুঙ্গে। কুমোরটুলি থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি—সর্বত্রই চলছে শেষ মুহূর্তের জোরদার তোড়জোড়। তবে শুধু বারোয়ারি পুজো নয়, অনেকেই বাড়িতেও দুর্গাপুজোর আয়োজন করে থাকেন। আপনিও যদি এ বছর বাড়িতে দেবী দুর্গার আরাধনার পরিকল্পনা করে থাকেন, তাহলে প্রতিমা স্থাপনের জায়গাটি নিয়ে বিশেষভাবে ভাবনাচিন্তা করা জরুরি। কারণ কোথায় এবং কোন দিকে মুখ করে প্রতিমা স্থাপন করা হচ্ছে, তার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম ও বিশ্বাস।

∆ চলুন জেনে নেওয়া যাক বাস্তুমতে কোথায় প্রতিমা স্থাপন করা উচিত:

* বাস্তু অনুযায়ী প্রতিমা স্থাপন করা উচিত বাড়ির উত্তর-পূর্ব দিকে। তাতে মানসিক শান্তি পাবেন।

* উত্তর-পূর্বদিকে কোনও জায়গা না থাকলে উত্তর-পশ্চিম দিকেও রাখতে পারেন।

* তবে খেয়াল রাখতে হবে ভক্তদের মুখ যেন দক্ষিণ কিংবা পূর্ব দিকে থাকে।

* বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্ব দিকে মুখ থাকলে চেতনা জাগ্রত হয়। আর দক্ষিণ দিকে মুখ করে ভক্তরা থাকলে মানসিক শান্তি আসবে।

∆ কোনদিকে প্রতিমা রাখবেন না:

* ভুলেও প্রতিমা দক্ষিণ দিকে রাখবেন না।

* এইদিকে মুখ করে বিগ্রহ স্থাপন করলে পারিবারিক সুখশান্তি নষ্ট হতে পারে।

* প্রতিমার মাপ: বাড়িতে প্রতিমা স্থাপনের ক্ষেত্রে প্রতিমার মাপও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, মাপে সামান্য গন্ডগোল হলে সংসারের ক্ষতি হতে পারে। সম্মানহানি এমনকী আর্থিক সমস্যায় জেরবার হতে পারে আপনার জীবন। ৩ ইঞ্চির বেশি মাপের প্রতিমা ভুলেও বাড়িতে রাখবেন না। তাতে আপনার সর্বনাশ হতে পারে।

* দেবীর গাত্রবর্ণ: বাড়িতে প্রতিমা নিয়ে আসার ক্ষেত্রে দেবীর গাত্রবর্ণও দেখে নেওয়া প্রয়োজন। কারণ, কোন রঙের প্রতিমা রাখছেন তার উপরেও আপনার শ্রীবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কযুক্ত। বাস্তুশাস্ত্র অনুযায়ী, হালকা হলুদ, সবুজ এবং গোলাপি রঙের প্রতিমা বাড়িতে নিয়ে আসাই শুভ। তাতে আপনার ভাগ্যোন্নতি হবে। শ্রীবৃদ্ধি এবং আর্থিক উন্নতিও হবে।


You might also like!