
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়িতে প্রবেশ করার পরেও কি মন ভার হয়ে থাকে? চারপাশে সব ঠিক থাকলেও অস্বস্তি অনুভব করেন? বাস্তুশাস্ত্রে বিশ্বাসীদের মতে, ঘরের পরিবেশে ইতিবাচকতা বজায় রাখতে আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র রাখার দিকেও নজর দেওয়া প্রয়োজন। ঘর সাজাতে শো-পিস ব্যবহার করলেও অনেকেই ফ্রিজের উপরের অংশটির দিকে বিশেষ নজর দেন না। তবে প্রচলিত বাস্তুশাস্ত্র ও জ্যোতিষবিশ্বাস অনুযায়ী, ফ্রিজের উপরে নির্দিষ্ট কিছু জিনিস রাখলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকতে পারে বলে মনে করা হয়। যদিও এই দাবির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও বাস্তুশাস্ত্রে বিশ্বাসীদের কাছে বিষয়টি বিশেষ গুরুত্ব হিসেবে বিবেচিত হয়।
১. কাচের পাত্রে সামুদ্রিক নুন— বাস্তুবিশ্বাস অনুযায়ী, নুন নেতিবাচক শক্তি শোষণ করতে পারে। ফ্রিজের উপরে একটি ছোট কাচের পাত্রে সৈন্ধব লবণ রাখতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুসারে, এটি বাড়ির পরিবেশের নেতিবাচকতা দূর করে, শান্তি বজায় রাখতে সাহায্য করে।
২. হলুদের প্রদীপ— হিন্দুধর্মে হলুদকে শুভ ও পবিত্র বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, হলুদ দিয়ে তৈরি প্রদীপে ঘি দিয়ে আলো জ্বালালে বাড়িতে শুভ শক্তির সঞ্চার হয় ও সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। তবে ফ্রিজের উপরে প্রদীপ জ্বালানো নিরাপদ নয়। ফ্রিজ বৈদ্যুতিক যন্ত্র, তার উপরে দাহ্য বস্তু রাখলে অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে যায়। ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে সামান্য সময়ের জন্য তা ফ্রিজের উপর রেখেই নামিয়ে অন্য কোনও নিরাপদ জায়গায় রেখে দিতে পারেন।
৩. স্বচ্ছ কোয়ার্টজ ক্রিস্টাল— বাস্তু ও জ্যোতিষসংক্রান্ত বিশ্বাসে স্বচ্ছ কোয়ার্টজ ক্রিস্টালকে ইতিবাচক শক্তি, মানসিক স্বচ্ছতা এবং একাগ্রতার প্রতীক হিসেবে দেখা হয়। সেই বিশ্বাস অনুসারে, ফ্রিজের উপরে একটি স্বচ্ছ কোয়ার্টজ ক্রিস্টাল রাখা যেতে পারে। কেউ কেউ আবার ক্রিস্টালটি পূর্ব দিকে মুখ করে রাখার পরামর্শ দেন, কারণ পূর্ব দিক সূর্য ও নতুন সূচনার সঙ্গে যুক্ত।
৪. ফ্রিজের উপরে জিনিস রাখার আগে মাথায় রাখুন- বাস্তুশাস্ত্র মেনে চললেও ফ্রিজের নিরাপত্তার বিষয়টি অবহেলা করা উচিত নয়। ফ্রিজের উপরে অতিরিক্ত ভারী জিনিস রাখবেন না। বাতাস চলাচলের জায়গা বন্ধ করবেন না এবং গরম বা জ্বলন্ত কোনও বস্তুও না রাখাই ভালো। ফ্রিজের ধরন অনুযায়ী, তার উপরে জিনিস রাখা নিরাপদ কি না, তাও দেখে নেওয়া ফ্রিজের উপরে জিনিস রাখার আগে মাথায় রাখুন-
বাস্তুশাস্ত্র মেনে চললেও ফ্রিজের নিরাপত্তার বিষয়টি অবহেলা করা উচিত নয়। ফ্রিজের উপরে অতিরিক্ত ভারী জিনিস রাখবেন না। বাতাস চলাচলের জায়গা বন্ধ করবেন না এবং গরম বা জ্বলন্ত কোনও বস্তুও না রাখাই ভালো। ফ্রিজের ধরন অনুযায়ী, তার উপরে জিনিস রাখা নিরাপদ কি না, তাও দেখে নেওয়া উচিত।
