Breaking News

 

kolkata

1 hour ago

Mamata Banerjee's Rally: দুর্গাপুজোয় মিছিল ঘিরে নতুন বিতর্ক! মমতা-তৃণমূলকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Photos of Trinamool workers' rally in Kolkata
Photos of Trinamool workers' rally in Kolkata

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত জাতীয় রাজনীতি। রাজধানীর সেই কর্মসূচিতেও সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতাতেও কেন্দ্রবিরোধী মিছিলের ডাক দিয়েছেন তিনি। আর সেই কর্মসূচিকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। পুলিশের দাবি, মিছিলের জন্য প্রয়োজনীয় অনুমতি মেলেনি। তা সত্ত্বেও মমতাপন্থীরা মিছিল করতে উদ্যোগী হয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, সোমবার রাতে এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হুঁশিয়ারি, “দুর্গাপুজোয় বিশৃঙ্খলা করতে দেব না। প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স নামব। এক পা এগোতে দেব না।” ফলে পুজোর আবহে এই মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

আজ, মঙ্গলবার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মমতা তৃণমূলের মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মর্মে একটি প্রচারপত্র প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল।  মিছিল শুরুও হয়। কিন্তু এই মিছিলের কোনও অনুমতি নেই বলে জানিয়েছে পুলিশ। মমতাপন্থীদের মিছিল প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা বলেন, “মিছিল নিয়ে কোনও তথ্য নেই। সমাজমাধ্যমের পোস্ট দেখে কোনও কিছু বলা যায় না।” তিনিও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এ দিন মিছিল শুরু হতেই কিছু দূরে ‘অনুমতিহীন’ মিছিল আটকে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার কথা থাকলেও তাঁকে এখনও দেখা যায়নি। এ দিন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ মিছিলের নেতৃত্ব দিয়ে বলেন, “প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন। আমাদের আটকে দিয়েছে। তবে আমাদের আন্দোলন সফল। দিল্লি ভয় পেয়েছে।”

উল্লেখ্য, এসআইআরকে হাতিয়ার করে ভোটে কারচুপির অভিযোগে বিদ্ধ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর পদত্যাগের দাবিতে কার্যত একজোট বিরোধীরা। দফায় দফায় উত্তাল রাজধানী। জ্ঞানেশ ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধী। হস্তক্ষেপ চেয়ে দায়ের করেছেন পিটিশন। তার মাঝেই এ দিন কালীঘাট তৃণমূলের তরফে মিছিল। কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক ও তরুণ প্রজন্মের উপর অত্যাচারের কথাও। এই সমস্ত আচরণের প্রতিবাদে আমজনতাকে এককাট্টা হওয়ার ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় কর্মসূচির বার্তা পাঠানো হয়েছে বলেই খবর। তবে কলকাতায় মিছিল  বেশি দূর এগোতে পারেনি। 

You might also like!