Breaking News
 
CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

 

kolkata

55 minutes ago

Calcutta High Court: রাজ্যের সব আদালতে সিগারেট, পান-গুটকা বন্ধের প্রস্তাব প্রধান বিচারপতির, প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানোর ভাবনা

Calcutta High Court Plans Ban on Pan, Gutkha and Cigarettes
Calcutta High Court Plans Ban on Pan, Gutkha and Cigarettes

 

কলকাতা, ১২ অক্টোবর : রাজ্যের সমস্ত আদালত চত্বরে সিগারেট, পান ও গুটকার ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে। এই মর্মে জেলা জজদের চিঠি দিয়েছেন তিনি। পাশাপাশি, আদালতে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থার প্রস্তাবও দিয়েছেন প্রধান বিচারপতি। বার অ্যাসোসিয়েশনগুলিকে এই উদ্যোগে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি চলাকালীন এই প্রস্তাবগুলি দেন প্রধান বিচারপতি। তাঁর প্রস্তাব, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনগুলি বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নিক। সেই সিদ্ধান্ত লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানানো হলে, তবেই রাজ্যের সমস্ত আদালতে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার নির্দেশিকা জারি করা হবে। এ দিন এজলাসে উপস্থিত আইনজীবীরা আদালত চত্বরে নির্দিষ্ট স্মোকিং জ়োন তৈরির প্রস্তাবও দেন।

অন্য দিকে, বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, এখনও পর্যন্ত নির্যাতিত আইনজীবীকে ডেকে তাঁর জবানবন্দি রেকর্ড করেনি পুলিশ। আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন বারুইপুরের ঘটনার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে।

You might also like!