Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

kolkata

57 minutes ago

West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

Suvendu hands over 11,000 appointment letters
Suvendu hands over 11,000 appointment letters

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ষষ্ঠীতে দেবীর বোধন। তার আগেই পালাবদলের বাংলায় দেবীপক্ষের সূচনা হল নিয়োগের হাত ধরে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় বড় পদক্ষেপ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১১ হাজার রাজ্য পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের মঞ্চ থেকে তাঁর স্পষ্ট বার্তা, “হাততালি চাই না, ক্রেডিট চাই না। শুধু বলতে চাই, সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হত না।” দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়া মাত্র সাড়ে পাঁচ মাসের মধ্যে সম্পন্ন করার দাবি করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, সরকারি ক্ষেত্রে নিয়োগের সূচনা হল পুলিশ দিয়েই। সেই প্রসঙ্গেই তাঁর মন্তব্য, ‘মর্নিং শোজ দ্য ডে’। পাশাপাশি পুলিশকর্মীদের দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের বার্তাও দেন তিনি। আত্মবিশ্বাসের সুরে শুভেন্দুর দাবি, আগামী দু’বছরের মধ্যে পুলিশের সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশকেও ছাপিয়ে যাবে বাংলা। 

১১ হাজার রাজ্য পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে শুভেন্দু বললেন, “সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হত না। ওবিসিতে নিয়োগ আটকে রেখেছিল আগের সরকার। কোর্ট আর সরকারের দড়ি টানাটানিতে আটকে ছিল নিয়োগ। বিধানসভায় অধিবেশন বসিয়ে ওবিসি জট মুক্ত করেছি। বিগত সরকারে হাই কোর্টের ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা করেছিল, সেখান থেকেও বেরিয়ে এসেছি। সরকার এত দ্রুততার সঙ্গে এই কাজ না করলে আজকের এই আনন্দটা দেখতে পেতাম না।” নিয়োগে স্বচ্ছতার কথা উল্লেখ করে শুভেন্দুর বার্তা, “ওরাল বা ফিজিক্যাল, এতটুকু ত্রুটি থাকবে না। নিয়ম মেনে নিয়োগ হবে। বিশ্বাস রাখুন।” 

বিগত সরকারের আমলে সিভিক নির্ভর পুলিশ ব্যাটেলিয়ান ছিল বলে দাবি করে শুভেন্দু। তাঁর কথায়, “আগের সরকার সিভিক দিয়ে থানা চালাত, আমি সিভিকদের দোষ দিচ্ছি না। ২ হাজার করে বাড়িয়ে দিয়েছি পুজোর আগে। নিয়মানুবর্তিতা মেনে চলতে ট্রেনিং প্রয়োজন। সিভিকদের ন্যূনতম কোনও পরীক্ষাই নেওয়া হয়নি।” তবে এবার নিয়ম মেনে প্রতিবছর নিয়োগের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে যোগ্যতাই, তাও স্পষ্ট করে দেন শুভেন্দু। পুলিশে ঢালাও চাকরির পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, “জানুয়ারিতে ফের রাজ্যে পুলিশে নিয়োগ হবে। ৩০০ এসআই সিলেকটেড কলকাতা পুলিশের। ডিসেম্বরের মধ্যে ৪০০০ পদে নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ পাবে। ৯ হাজার নতুন নোটিফিকেশন, ৬৫০ পুলিশের ক্লার্ক নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।” শুভেন্দুর আরও বলেন, “২ বছরের মধ্যে উত্তরপ্রদেশের থেকেও পুলিসের সংখ্যায় এগিয়ে থাকবে।” পুলিশকে দুর্নীতি-অন্যায্য কাজ থেকে বিরত থাকার উপদেশও দেন মুখ্যমন্ত্রী।

You might also like!