
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পালাবদলের বাংলায় এবার মহালয়ার দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হল। ইডেন গার্ডেন্সে আয়োজিত বর্ণাঢ্য আগমনী অনুষ্ঠানের সাক্ষী থাকল গোটা রাজ্য। উৎসবের আবহে সেজে উঠেছে কলকাতাও। মেগা অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যবাসীকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “কাল থেকে ক্লাবগুলিকে পুজো অনুদান দেবে সরকার।” পাশাপাশি, তাঁর আবেদনে সাড়া দিয়ে যেসব পুজো কমিটি সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদেরও ধন্যবাদ জানান তিনি। এদিন শুভেন্দু অধিকারী আরও জানান, পালাবদলের বাংলায় এবার ১২ হাজার ৪০০টি নতুন দুর্গাপুজোর সূচনা হয়েছে।
