
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : মঙ্গলবার এশিয়ান গেমসে রৌপ্যপদক জয়ী নীরু ধান্ডা, অসীমা আহলাওয়াত, মনীষা কীর এবং পুরুষদের লং জাম্প প্রতিযোগিতায় রৌপ্যপদক জয়ী মুরলী শ্রীশঙ্করকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাষ্ট্রপতি এক্স-এ লিখেছেন, এশিয়ান গেমস ২০২৬-এ মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রৌপ্যপদক জেতার জন্য নীরু ধান্ডা, অসীমা আহলাওয়াত এবং মনীষা কীরকে অনেক অভিনন্দন। তোমাদের নিখুঁত দক্ষতা এবং একাগ্রতাই এই সাফল্যের কারণ। আমি আশা করি ভবিষ্যতেও তোমরা এমন আরও অনেক স্মরণীয় সাফল্য অর্জন করবে।
রাজনাথ সিং বলেন, এটি ভারতের জন্য এক গর্বের মুহূর্ত। ২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পে রৌপ্য পদক জিতেছেন মুরলী শ্রীশঙ্কর। তিনি আরও উচ্চতায় পৌঁছন, নতুন কীর্তি স্থাপন করুন এবং তাঁর সেরা পারফরম্যান্স দিয়ে আমাদের তরুণদের অনুপ্রাণিত করতে থাকুন। উল্লেখ্য, মঙ্গলবার ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ট্র্যাপ শুটিং দল রৌপ্য পদক জিতেছে। অন্যদিকে, নীরু ধান্ডা ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে পৌঁছে ভারতের পদক জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন।
Heartiest congratulations to Neeru Dhanda, Aashima Ahlawat and Manisha Keer on winning the Silver Medal in the Women’s Trap Team event at the Asian Games 2026. Your precision and steady focus have brought you this success. May you continue to keep your sights set on many more memorable achievements.
— President of India (@rashtrapatibhvn) September 29, 2026
