Breaking News
 
Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ Arjun Singh: ৫০ হাজার টাকা দিলেই ফ্ল্যাট! প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে চটকল শ্রমিকদের জন্য সুখবর

 

Country

54 minutes ago

Barapullah Phase-3 Flyover Opening Today: মঙ্গলবার দিল্লিতে বারাপুল্লা ফেজ-৩ ফ্লাইওভারের উদ্বোধন করবেন অমিত শাহ

Delhi's Barapullah Phase-III elevated corridor opens today
Delhi's Barapullah Phase-III elevated corridor opens today

 

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বারাপুল্লা ফেজ-৩ ফ্লাইওভারের উদ্বোধন করবেন। এই উপলক্ষে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং পূর্ত মন্ত্রী প্রবেশ বর্মা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত থাকবেন। এটি চালু হলে পূর্ব দিল্লির বাসিন্দাদের জন্য দক্ষিণ ও মধ্য দিল্লি যাতায়াত আরও সহজ হবে। ময়ূর বিহার ফেজ-১ থেকে সরাই কালে খাঁ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি চালু হলে আইটিও, রিং রোড এবং ডিএনডি ছাড়া আরও একটি নতুন বিকল্প পথ পাবেন গাড়িচালকরা। এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার সম্পূর্ণ সিগন্যাল-মুক্ত থাকবে।

বারাপুল্লা ফেজ-৩ ফ্লাইওভারের উদ্বোধন অনুষ্ঠানের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টোর মধ্যে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ| বেশ কিছু রুট পরিবর্তনের কথা জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সরাই কালে খাঁ, মহারানী বাগ এবং আশ্রম চকের আশপাশের এলাকায় যান চলাচল প্রভাবিত হতে পারে। পুলিশ এই সময়ে এই রাস্তা পথগুলো এড়িয়ে চলার আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, এটি চালু হলে দৈনন্দিন কাজকর্ম ও চাকরির প্রয়োজনে দক্ষিণ দিল্লিতে যাতায়াত সুগম হবে। পাশাপাশি সরাই কালে খাঁ-র দিকে যাওয়ার জন্য পুরোনো রাস্তাগুলোর ওপর নির্ভরশীলতা কমবে। লক্ষ্মী নগর, শকরপুর এবং পাটপারগঞ্জের বাসিন্দাদেরও দক্ষিণ দিল্লিতে যাওয়ার নতুন পথ মিলবে। এই এলাকাগুলো থেকে যানবাহন ময়ূর বিহার হয়ে এই করিডোরে প্রবেশ করতে পারবে। এতে বিকাশ মার্গ এবং আইটিও-তে যানজট কমবে বলে আশা করা হচ্ছে। আনন্দ বিহার, করকরডুমা এবং বিবেক বিহারের পাশাপাশি বসুন্ধরা এনক্লেভ এবং ডাল্লুপুরার চালকরাও দক্ষিণ দিল্লিতে যাওয়ার জন্য একটি বিকল্প পথ পাবেন।

You might also like!