Supreme Court | ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জট কাটল না, কলকাতা পুরভোটের মামলায় সুপ্রিম কোর্টের নতুন প্রস্তাব

Supreme Court
Supreme Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জট কাটল না সুপ্রিম কোর্টেও। বুধবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হলেও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তবে মামলাটি কলকাতা হাই কোর্টে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচন করা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে। এদিন কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করেনি শীর্ষ আদালত। আগামী সোমবার ফের মামলাটির শুনানি হবে। সেদিন ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী, তা জানতে চাইবে আদালত।

রাজ্যে পালাবদলের পরেও পুরসভা ভোট কবে? সেই চর্চা শুরু হয়ে যায়। রাজ্য সরকার ডিসেম্বরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করাতে ইচ্ছুক ছিল। দুই পুরসভার ওয়ার্ডও বিন্যাস করা হয়। কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ড বেড়ে হয়েছে ২০৯টি। হাওড়ার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে ৬৮ করা হয়েছে। সেই পুনর্বিন্যাস নিয়ম বহির্ভুতভাবে হয়েছে। এমনই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছিল। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এদিকে হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়েও মামলা হয়েছে। হাই কোর্টে সেই মামলা রয়েছে।

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় আগেই নির্বাচন নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সংশ্লিষ্ট মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন থাকাকালীন তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট আয়োজন করা যাবে না। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। রাজ্য সরকারের পক্ষে আদালতে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…