
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বায়ুদূষণের পরিস্থিতি উদ্বেগজনক। শীত বাড়ার পাশাপাশি শহরের বাতাসের গুণমানও ‘খারাপ’ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তথ্য অনুযায়ী,বুধবার আনন্দ বিহার ও অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকায় বায়ুর গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI) ৩২৭। দুই এলাকাতেই বাতাসের মান ‘অতি খারাপ’ পর্যায়ে রয়েছে।
অন্যদিকে, ইন্ডিয়া গেট ও কর্তব্যপথ সংলগ্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড হয়েছে ১৬১। সিপিসিবি-র শ্রেণিবিভাগ অনুযায়ী, এই এলাকার বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।রাজধানীর বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রায় এই পার্থক্য দিল্লির দূষণ পরিস্থিতির আঞ্চলিক বৈষম্যকেই সামনে এনেছে।
