
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের স্টলে একের পর এক হামলার প্রতিবাদে এবার বইকেই হাতিয়ার করে পথে নামলেন বামমনস্ক মানুষজন। সেই প্রতিবাদেরই অঙ্গ হিসেবে মঙ্গলবার থেকে কলেজ স্ট্রিটে ‘মিনি বইমেলা’র আয়োজন করেছে সিপিএম ও তাদের ছাত্র সংগঠন এসএফআই। তবে কর্মসূচির শুরুতেই পুলিশের বাধার মুখে পড়েন ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, আগাম পুলিশের অনুমতি নেওয়া সত্ত্বেও বইয়ের স্টল বসাতে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাম ছাত্র কর্মীদের তীব্র বচসা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতি ও ধস্তাধস্তিতে গড়ায়। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক ছাত্রছাত্রী পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ স্ট্রিট চত্বরে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পুলিশের বাধার প্রতিবাদে শেষ পর্যন্ত রাস্তার উপরেই বই সাজিয়ে বসে পড়েন তরুণ বাম কর্মীরা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য পাওয়া। আপাতত পাওয়া তথ্যই আপনাদের জানানো হল। বিস্তারিত তথ্য ও আপডেট খুব শীঘ্রই প্রকাশ করা হবে। সঠিক ও যাচাই করা খবর পৌঁছে দিতে আমরা সর্বদা সচেষ্ট। অনুগ্রহ করে কিছুক্ষণ পর পেজটি রিফ্রেশ করুন। ]
