Aditya Thackeray | বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি লিখলেন আদিত্য ঠাকরে

Aditya Thackeray
Aditya Thackeray

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি লিখে পুনের চাকন এমআইডিসি এবং হিঞ্জওয়াড়ি আইটি পার্কের সমস্যাগুলির সমাধানের দাবি জানিয়েছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) বিধায়ক আদিত্য ঠাকরে ।চাকন এমআইডিসি এবং হিঞ্জওয়াড়ি আইটি পার্ক এলাকায় যানজট, বেহাল রাস্তা, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জলের অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ নাগরিক, ও কর্মচারীরা ।

এই সমস্যাগুলির সমাধানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে একটি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন বিধায়ক আদিত্য ঠাকরে ।এদিন আদিত্য ঠাকরে তাঁর সমাজ মাধ্যম এক্স - এ শেয়ার করেন। চিঠিতে তিনি বলেন, এই সমস্যাগুলি নিয়ে এর আগেও বহুবার আন্দোলন হয়েছে কিন্তু আশ্বাস সত্ত্বেও সমস্যাগুলির কোনও সমাধান হয়নি। তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পুনরায় সমস্যার কথা মনে তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…