Breaking News
 
Heavy Rain Alert for Bengal | বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’, বঙ্গে বৃষ্টির দাপট! ল্যান্ডফল কোথায়, জানুন Kolkata Medical College | মেডিক্যাল কলেজে বিশৃঙ্খলা বরদাস্ত নয়! কলকাতার মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর Abhishek Banerjee | জোড়াফুল প্রতীক নিয়ে বড় হুঙ্কার অভিষেকের, এক সপ্তাহের ডেডলাইনে কোন চ্যালেঞ্জ? Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত

 

Bardhaman | নার্সিংহোমের অনিয়ম ধরতে রোগী সেজে হানা! বর্ধমানে বড় পদক্ষেপ, বন্ধ ২ প্রতিষ্ঠান

Bardhaman Nursing Home Crackdown: Two Facilities Shut After Sting Operation
Bardhaman Nursing Home Crackdown: Two Facilities Shut After Sting Operation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাইরে ঝাঁ চকচকে সাইনবোর্ড, ভিতরে নিয়মের বালাই নেই! বর্ধমানের বেসরকারি স্বাস্থ্য পরিষেবার এমনই ছবি সামনে এল স্বাস্থ্য দপ্তরের পরিদর্শনে। রোগী সেজে নিজেই নার্সিংহোমে ঢুকে অনিয়ম খতিয়ে দেখলেন ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। ভুয়ো ও ত্রুটিপূর্ণ পরীক্ষার রিপোর্ট-সহ একাধিক গাফিলতি নজরে আসতেই দুটি নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল কমিশন।

কমিশনের সদস্যরা মঙ্গল ও বুধবার শহরের বিভিন্ন ডায়গনস্টিক সেন্টার, হাসপাতাল, নার্সিংহোমে অভিযান চালান রেগুলেটরি কমিশনের সদস্যরা। দুটি ডায়গনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, এসব জায়গায় কর্মীরা রক্ত পরীক্ষা নিয়ে মনগড়া রিপোর্ট দিচ্ছেন। একটি ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অনিয়ম ধরা পড়ায় বেশ কয়েকটি ডায়গনস্টিক সেন্টার ও নার্সিংহোমকে সতর্ক করা হয়েছে।

বুধবার সকালে কমিশনের চেয়ারম্যান বিশ্বজিৎ বসুর নেতৃত্বে শহরের ‘ডাক্তারপাড়া’ বলে পরিচিত খোসবাগান এলাকায় পরিদর্শনে যান সদস্যরা। তদন্তকারী দলের এক সদস্য পরিচয় গোপন করে নিজের রক্ত পরীক্ষার জন্য দেন। এক ঘন্টা পরে তার রিপোর্টও দেওয়া হয়। ৩ দিন আগে কলকাতার একটি নামী প্যাথলজি ল্যাব থেকে পাওয়া রিপোর্টের সঙ্গে তার আকাশপাতাল পার্থক্য। কমিশনের সদস্যরা কর্মীদের চেপে ধরতেই আসল কারণ প্রকাশ পায়। কোনও প্যাথলজিস্ট ছিলেন না। তাই অনুমানে মনগড়া রিপোর্ট তৈরি করে দেয় কর্মীরাই। কমিশনের অন্যতম সদস্য চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এমন একটা টেস্ট যার ৩ দিনে কোনও হেরফের হবে না। এখানে সেটা করানোর পরে যে রিপোর্ট এল, সেটা দেখেই অবাক হয়েছি আমরা। পরে অবশ্য ওই ল্যাবের লোকেরা স্বীকার করেছে মনগড়া রিপোর্ট করে দিয়েছে। ল্যাবগুলোর অবস্থা আরও খারাপ। কোথাও কোনও আধুনিক মানের মেশিন নেই। যা আছে সেগুলো দিয়ে রিপোর্ট হয় না।”

এদিন কমিশনের অভিযান শুরু হতেই বহু ডায়গনস্টিক সেন্টার আগেভাগেই ঝাঁপ বন্ধ করে দেয়। কমিশনের সদস্যরা যেখানেই গিয়েছে সেখানেই অনিয়ম ধরেছেন। বিশ্বজিৎ বসু বলেন, ‘‘অর্ধেকের বেশি ল্যাবের লাইসেন্সই নেই। জেমস ডায়গনস্টিস নামে একটি ল্যাবে ঢুকে তো আমরাই অবাক হয়ে গিয়েছি। আমরা ওখানে রোগী সেজে গিয়ে রিপোর্ট করাই। পরে সেই রিপোর্টের সঙ্গে পুরনো রিপোর্টের কোন মিল নেই। এই রিপোর্ট নিয়ে কিভাবে ডাক্তারবাবুরা চিকিৎসা করবেন? ওর নামে এফআইআর করার কথা বলা হয়েছে। সিএমওএইচের অফিস থেকেই তা করা হবে।” তিনি উষ্মাপ্রকাশ করে জানান, দুশো মিটারের মধ্যে ২০টা করে প্যাথোলজি সেন্টারের অনুমতি কে দিল, কীভাবে দিল? এদিন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা কয়েকটি বেসরকারি হাসপাতালে গিয়ে নানা অসঙ্গতি খুঁজে পান। সমস্ত কিছু খতিয়ে খুঁটিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলে গিয়েছেন কমিশনের সদস্যরা। এরপরেও না বদল হলে পরবর্তী ব্যবস্থা নেবে স্বাস্থ্যদপ্তর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…