Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Olivier Giroud: অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা

France World Cup winner Olivier Giroud
France World Cup winner Olivier Giroud

 

কলকাতা, ৩০ সেপ্টেম্বর : ফুটবল কেরিয়ারের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ওলিভিয়ার জিরুদ। ৪০ ছুঁই ছুঁই বয়সে দাঁড়িয়ে ইঙ্গিত দিলেন বুট জোড়া তুলে রাখার। ফ্রান্সের জার্সিতে একসময় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল তারই দখলে। তবে সম্প্রতি তাকে পেছনে ফেলে সেই চূড়ায় নাম লেখান আরেক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বয়স আর ক্যারিয়ারের হিসেব চুকিয়ে অবসরের ইঙ্গিত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে জিরুদ বুধবার বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার মনে হয়, খুব সম্ভবত এটিই আমার শেষ মৌসুম হতে যাচ্ছে।’ কেরিয়ারের শেষ মুহূর্তগুলো মাঠেই দারুণভাবে উপভোগ করছেন জানিয়ে ফরাসি এই তারকা আরো বলেছেন, ‘আর এ কারণেই আমি এখন প্রতিটা মুহূর্ত পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছি।'

ফ্রান্স জাতীয় দলের হয়ে জিরুদের ঝুলিতে রয়েছে ঈর্ষণীয় সাফল্য। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপাজয়ী দলের অন্যতম মূল কারিগর ছিলেন এই ফরোয়ার্ড। ফরাসিদের হয়ে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে মোট ৫৭টি গোল করেছেন তিনি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে থিয়েরি অঁরিকে টপকে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন জিরুদ, যা সম্প্রতি নিজের করে নিয়েছেন এমবাপ্পে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…