
বার্লিন, ৯ অক্টোবর : ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার প্রধান হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে দাঁড়াবেন বর্তমান সভাপতি আলেকসান্দের চেফেরিন। বার্লিনে বৃহস্পতিবার উয়েফার ৫৫টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানদের এক সভায় চেফেরিন নিজের এই সিদ্ধান্তের কথা জানান। চেফেরিন পুনরায় নির্বাচনে না দাঁড়ানোর আগের অবস্থান থেকে সরে এলেন, যে অবস্থানের কথা তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন।
২০১৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়া চেফেরিন সে সময় উয়েফার গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন,ওই পরিবর্তনই তাকে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়।
