Gaurav Bhatia: রাহুল গান্ধী ভারত-বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার কাজে লিপ্ত ,গৌরব ভাটিয়া

BJP spokesperson Gaurav Bhatia, Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi
BJP spokesperson Gaurav Bhatia, Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ভারত সামিট ২০২৬’-কে কেন্দ্র করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে ভাটিয়া অভিযোগ করেন, রাহুল গান্ধী ভারত-বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার কাজে লিপ্ত রয়েছেন এবং এই সামিটটি কার্যত একটি 'ভারত-বিরোধী সামিট' ছিল।

সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, "বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভারত-বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার কাজে নিযুক্ত রয়েছেন। এমন কোনও মঞ্চ নেই যেখানে তিনি ভারতকে কালিমালিপ্ত করার, অরাজকতা ছড়ানোর এবং দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করার চেষ্টা করেন না।"

গত ১৪ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ভারত সামিট’-এর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "আমরা ভারত সামিটের কথা বলছি, যা ২০২৬ সালের ১৪ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছিল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী আয়োজিত এই সামিটটিকে একটি ভারত-বিরোধী সামিট বলাই সমীচীন হবে। আমি এই কথা বলছি কারণ আমরা দেখেছি যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্যে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হতো।"

বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ দিয়ে গৌরব ভাটিয়া আরও উল্লেখ করেন, "বিজেপি শাসিত রাজ্যগুলিতেও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনগুলি এমন একটি বিশেষ মঞ্চ প্রদান করে যেখানে বিদেশি বিনিয়োগকারী, চিন্তাবিদ এবং অন্যান্যরা বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের শক্তিশালী অর্থনীতি ও স্থিতিশীল পরিবেশের প্রশংসা করেন।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…