Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

1 hour ago

President Murmu visits Atal Tunnel: হিমাচল সফরে রাষ্ট্রপতি মুর্মু, বুধবার অটল টানেল ও হিডিম্বা মন্দিরে যাবেন

President Droupadi Murmu
President Droupadi Murmu

 

নয়াদিল্লি, ৭ অক্টোবর : তিন দিনের হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে বুধবার কুল্লু ও লাহৌল-স্পিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সফরসূচি অনুযায়ী, তিনি রোহতাংয়ের অটল টানেল পরিদর্শন করবেন এবং মনালির হিডিম্বা দেবী মন্দিরে দর্শন ও পুজো দেবেন।

রাষ্ট্রপতি কুল্লু জেলার দিক থেকে অটল টানেলের সাউথ পোর্টাল দিয়ে প্রবেশ করে লাহৌল-স্পিতির নর্থ পোর্টাল পর্যন্ত যাবেন। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এই টানেল মানালি ও লাহৌল-স্পিতির মধ্যে সারা বছর সড়ক যোগাযোগ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে সীমান্তবর্তী এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে।

এরপর রাষ্ট্রপতি মানালির হিডিম্বা দেবী মন্দিরে যাবেন। সেখানে তিনি দর্শন ও পুজো-অর্চনা করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মানালি, হিডিম্বা মন্দির এবং অটল টানেল এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিলাসপুরে এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি। আগামী ৮ অক্টোবর হিমাচল সফর শেষে তাঁর দিল্লি ফেরার কথা রয়েছে।

You might also like!