Breaking News

 

Country

1 hour ago

Shivraj Singh Chouhan: ব্যালট পেপারে নির্বাচন করানোর দাবি বিরোধীদের, নিশানা শিবরাজ চৌহানের

Union Minister Shivraj Singh Chouhan
Union Minister Shivraj Singh Chouhan

 

নয়াদিল্লি, ৬ অক্টোবর : ব্যালট পেপারে নির্বাচন করানোর দাবি তুলেছে বিরোধী দলগুলি। এর তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিরোধী দলগুলির পদযাত্রা নিয়ে মঙ্গলবার তিনি প্রশ্ন তোলেন। অভিযোগ করেন, বিরোধীরা গণতন্ত্র নিয়ে চিন্তিত নয়, বরং এটি তাদের পরাজয়ের হতাশা এবং জনগণের রায়কে অসম্মান করার প্রচেষ্টা।

ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবির সমালোচনা করে কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান ১৯৮০ ও ১৯৯০-এর দশকে উত্তর প্রদেশ ও বিহারের নির্বাচনে বুথ দখল এবং ভুয়ো ভোটিং-এর প্রসঙ্গ উত্থাপন করেন। বলেন, ভুয়ো ভোটদান রুখতে নির্বাচনী ব্যবস্থায় ক্রমাগত পরিবর্তন আনা হয়েছে। তিনি দাবি করেন, ইভিএম বুথ দখলের মতো ঘটনা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি এসআইআর-কেও নির্বাচনী সংস্কার প্রক্রিয়ার অংশ বলেই জানান। তিনি প্রশ্ন তোলেন, যদি ভোটার তালিকা নিখুঁত ও স্বচ্ছ করার প্রক্রিয়ারই বিরোধিতা করা হয়, তাহলে কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব? তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলি নির্বাচনী প্রক্রিয়ায় নেওয়া সংস্কারগুলোকে বাতিল করার চেষ্টা করছে।

You might also like!