Country

51 minutes ago

Jantar Mantar protest: মুম্বইয়ের পর দিল্লিতেও রিয়া আহিরের ‘মুহূর্ত’! বাসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ তরুণীর

woman stops bus carrying detainees at Delhi’s Jantar Mantar during protest
woman stops bus carrying detainees at Delhi’s Jantar Mantar during protest

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে জমায়েত হয়েছিলেন বহু বিক্ষোভকারী। বিক্ষোভ ঘিরে বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। সেই সময়ই নজর কাড়ে এক তরুণীর প্রতিবাদ। আটক বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া একটি বাসের সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। বাসের বনেটে হাত রেখে পথ আটকে দেন ওই তরুণী। বাসে আটক থাকা বিক্ষোভকারীদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাড়ি যেতে দেবেন না বলেও জানিয়ে দেন তিনি। তরুণীর এই প্রতিবাদের দৃশ্যের ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অনেকেরই মনে পড়ে যায় রিয়া আহিরের কথা। এর আগে মুম্বইয়ে ‘আরশোলা’র আন্দোলনের সময়ও আটক বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া একটি বাসের সামনে দাঁড়িয়ে একই ভাবে প্রতিবাদ করেছিলেন রিয়া। দিল্লির এই তরুণীর প্রতিবাদের ধরন সেই ঘটনার স্মৃতিই নতুন করে উসকে দিয়েছে। 

২৭ বছরের রিয়া ককরোচ জনতা পার্টির বিক্ষোভের ‘মুখ’ হয়ে উঠেছিলেন। এই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। তবে সকলের নজর কেড়েছেন তিনিও। সোশাল মিডিয়ায় কোনও কোনও নেটিজেন তাঁকে দেখে মন্তব্য করেছেন, ‘জেন জি কোনও অন্যায় মেনে নেয় না। ওরা সত্যিই খুব সাহসী।’ তবে সকলেই যে এমন মনে করছেন তা নয়। অনেকেরই দাবি, এটা স্রেফ ‘পাবলিসিটি স্টান্ট’। তাঁদের মতে, রিয়া যা করেছিলেন তা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা যেন সাজানো। তবে শেষপর্যন্ত ওই তরুণীর প্রতিবাদে কাজ হয়। বাসে থাকা বন্দিদের ছেড়ে দেওয়া হয় বলেই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। 

২ অক্টোবর ‘ককরোচ জনতা পার্টি’ বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মিলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লি ও মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ দেখিয়েছিল। দিল্লিতে আটক হন অন্তত ১১০০ জন। এদের মধ্যে রয়েছেন মধ্যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশীও। তাঁকে যন্তরমন্তর থেকে রীতিমতো টানতে টানতে নিয়ে যায় দিল্লি পুলিশ। আটক হওয়া অন্যদের মধ্যে নাম ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা, আপ সাংসদ সঞ্জয় সিং-সহ আপের একাধিক শীর্ষ নেতা। এদিকে শুক্রবারই মুম্বইয়ের শিবাজি পার্কে মূল জমায়েতের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। কিন্তু সেখানেও বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু এরপরও জমায়েত হয়। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং বিশাল দাদলানির মতো ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন বাণিজ্যনগরীতে। রাতে ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর ডাক দেন।  

You might also like!