kolkata

47 minutes ago

Rathindra Bose: আচমকাই অসুস্থ স্পিকার রথীন্দ্রনাথ, বাইপাসের হাসপাতালে ভর্তি, আপাতত স্থিতিশীল

WB Assembly Speaker Rathindra Bose
WB Assembly Speaker Rathindra Bose

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। 

শুক্রবার গান্ধীজয়ন্তী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন কর্মসূচিতে যোগ দেন রথীন্দ্র। এছাড়াও একাধিক কর্মসূচি ছিল তাঁর। অনুষ্ঠানের পর রাতে বাড়ি ফেরেন। আচমকা বুকে ব্যথা অনুভব হয় তাঁর। তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করা হয়েছে। দ্রুত শুরু হয়েছে চিকিৎসা। নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রথীন্দ্র। 

রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘদিন ধরেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে যোগ দেন সক্রিয় রাজনীতিতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়েন। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি। সর্বসম্মতিক্রমে তাঁকেই বিধানসভার স্পিকার হিসাবে বেছে নেওয়া হয়।অসুস্থতায় স্বাভাবিকভাবেই চিন্তিত অনুগামীরা।   

You might also like!