Breaking News
 
Bhangar News: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি! দু’পক্ষের সংঘর্ষে পুলিশও আক্রান্ত DYFI Inquilab Rally: বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের ডাক! ‘ইনকিলাব’ সমাবেশে ব্রিটিশ শাসনের প্রসঙ্গ মীনাক্ষীদের Mithu Mukherjee Death: ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান! ক্যানসারের সঙ্গে লড়াই-এ হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী TMC Bank Accounts Freeze Case: নাম-প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝেই স্বস্তি! দলের অ্যাকাউন্ট ব্যবহারে ছাড় মমতা শিবিরকে Nandigram Assembly By-Poll: একের পর এক মামলা, বাড়ছে গ্রেপ্তারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী Paresh Ram Das: ‘আলবিদা ক্যানিং’! ইঙ্গিতপূর্ণ পোস্টের পর ভবানীভবনে ঋতপন্থী বিধায়ক পরেশরাম দাস

 

Country

53 minutes ago

Shivraj Singh Action: দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কৃষি বিপণন আধিকারিককে সাসপেন্ড করলেন শিবরাজ

Union Agriculture Minister Shivraj Singh Chouhan
Union Agriculture Minister Shivraj Singh Chouhan

 

নয়াদিল্লি ও সেহোর, ২১ সেপ্টেম্বর : দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কৃষি মন্ত্রকের বিপণন আধিকারিক অনুরাগ-কে তাৎক্ষণিকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মন্ত্রক সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের সেহোর জেলায় এক পরিদর্শনের সময় ওই আধিকারিকের বিরুদ্ধে অন্যায়ভাবে আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগ ওঠে। সরকারি ভর্তুকির অর্থ মঞ্জুর ও ছাড় করার বিনিময়ে অনুরাগ 'শিবায় ওয়্যারহাউস'-এর কাছে ১ লক্ষ টাকা এবং 'শ্রী কৃষ্ণ ওয়্যারহাউস'-এর কাছে ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ।

এই অনিয়মের বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীর নজরে আসতেই তিনি কোনও রকম আপস না করে অভিযুক্ত আধিকারিককে অবিলম্বে বরখাস্তের নির্দেশ দেন। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়ে মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে, সরকারি কাজে কোনও প্রকার আর্থিক অনিয়ম বা কৃষকদের স্বার্থবিরোধী কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার বিভাগীয় তদন্ত প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

You might also like!