Breaking News

 

kolkata

38 minutes ago

Rajnath on Suvendu: ‘দেশজুড়ে শুভেন্দুর কাজের চর্চা’! মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ সিং

Rajnath Singh Praises CM Suvendu Adhikari
Rajnath Singh Praises CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   কলকাতায় ‘সেবা সংকল্প অভিযান’ নিয়ে বৈঠকে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুধু প্রশংসাই নয়, মুখ্যমন্ত্রীর কাজকে কার্যত ‘পারফরম্যান্স সার্টিফিকেট’ও দিলেন তিনি। রাজনাথের দাবি, দেশের অন্যান্য রাজ্যেও শুভেন্দু অধিকারীর কাজ নিয়ে আলোচনা হচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার পর মাত্র চার মাসের মধ্যেই শুভেন্দু যে একাধিক পদক্ষেপ করেছেন, তারও প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাজের জন্য তাঁকে সাধুবাদ জানান রাজনাথ সিং। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে। তাঁর নেতৃত্বেই বাংলায় প্রথমবার বিজেপি সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই ক’দিনে তাঁর কাজের চর্চা দেশের অন্যান্য রাজ্যেও হচ্ছে। রাজনাথের কথায়, “ভারতকে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আশা করি, আগামীদিনে শিপ বিল্ডিং হাব হিসেবে পৃথিবীর মধ্যে প্রথম স্থানে উঠে আসবে বাংলা।” এবার স্বাধীনতা দিবসে প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরমের সব কটি স্তবক গাওয়া হয়েছে। এটি বাংলার সম্মান বলে মনে করেন রাজনাথ। মোদির ২৫ বছরের প্রশাসনিক কার্যকালকে একটি শব্দে ব্যাখ্যা করেন তিনি, ‘সেবা’। তাঁর মতে, বিরোধিতা মোকাবিলা করেই উন্নয়নের পথে হেঁটেছেন প্রধানমন্ত্রী। সেই পথেই শুভেন্দুও হাঁটবেন বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। 

উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনের পর রাজ্যে প্রথমবার গঠিত হয়েছে বিজেপি সরকার। সরকার গঠনের পর পেরিয়েছে প্রায় ৪ মাস। আর এর মধ্যেই শুভেন্দু সরকারের কাজ নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে একাধিক পদক্ষেপ করেছেন তিনি। জনকল্যাণমূলক কাজেও মিলেছে সাফল্য। আর এবার এই নিয়ে শুভেন্দুর প্রশংসা শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রীর গলায়। 

You might also like!