Life Style News

1 hour ago

Relationship Tips: পছন্দের মানুষটির মনেও কি আপনার জন্য অনুভূতি তৈরি হয়েছে? জেনে নিন সহজ কিছু ইঙ্গিত

Relationship Tips
Relationship Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   কখন যে কারও প্রতি মনের অজান্তেই টান তৈরি হয়ে যায়, তা সত্যিই বলা কঠিন। আপনি হয়তো কোনও মানুষের প্রেমে পড়েছেন, কিন্তু উলটো দিকের মানুষটির মনেও যে একইরকম অনুভূতি তৈরি হয়েছে, তার কোনও নিশ্চয়তা নেই। আর সেখানেই শুরু হয় নানা প্রশ্ন—তিনি কি আপনাকে পছন্দ করেন? আপনার কথা কি তাঁর মনেও ঘোরে? কাউকে সরাসরি নিজের অনুভূতির কথা জিজ্ঞেস করা সবসময় সহজ হয় না। তাই পছন্দের মানুষটির আচরণ, কথাবার্তা এবং আপনার প্রতি তাঁর ব্যবহারে থাকা কিছু সূক্ষ্ম ইঙ্গিত থেকেই অনেকটা আঁচ পাওয়া যেতে পারে। মন পড়ার কোনও জাদুকাঠি না থাকলেও, কিছু আচরণে লুকিয়ে থাকতে পারে মনের কথার আভাস। চলুন, জেনে নেওয়া যাক সেই ইঙ্গিতগুলিই।

ব্যাপারটা ঠিক কী? মুম্বইয়ের বাসিন্দা বছর ২২ এর এক ইঞ্জিনিয়ার তৈরি করেছেন একটি বিশেষ ওয়েবসাইট। যার নাম ‘makeoutwithfriends.lol’ (https://makeoutwithfriends.lol)। এক্স হ্যান্ডেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘ক্রাশ’-এর মনের খোঁজ পাওয়ার সেরা উপায় এটি। নিশ্চয়ই ভাবছেন এটা কীভাবে কাজ করবে? জানা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কাউকে মেসেজ করার প্রয়োজন পড়ে না। আপনি ক্রাশের নম্বর যোগ করতে পারবেন এই ওয়েবসাইটে। সঙ্গে সঙ্গে তাঁর কাছে পৌঁছে যাবে একটি নোটিফিকেশন। যদি সে আপনাকে পালটা অ্যাড করে তবেই আপনারা একে অপরকে পছন্দ করার বিষয়টি জানতে পারবেন। আর অ্যাড না করলে তাহলে ধরে নি মন্দ কপাল! এতে ক্রাশের ভালোবাসা মিলুক বা না মিলুক, কৌতুহল নিয়ে সারাজীবন অপেক্ষা করতে হবে না।

ওই ইঞ্জিনিয়ার জানান, ওয়েবসাইটটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কাউকে সরাসরি বা প্রকাশ্যে প্রস্তাব দেওয়ার আগেই মানুষ একে অপরের প্রতি থাকা পারস্পরিক অনুভূতির কথা জানতে পারবেন। তাহলে আর দেরি কেন? এখনই জেনে নিন কী চলছে ক্রাশের মনের ভিতরে।

You might also like!