Breaking News

 

kolkata

51 minutes ago

Calcutta High Court: বিশ্ববিদ্যালয় চত্বরে ‘বহিরাগত’ প্রবেশে রাশ? যাদবপুর মামলায় দ্রুত শুনানির আর্জি হাই কোর্টে

Calcutta High Court
Calcutta High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে রাশ টানতে দ্রুত শুনানির আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই বিষয়ে আগেই হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বর্তমানে সেই মামলাটি বিচারাধীন। সোমবার মামলাটি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মেনশন করা হয়। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চেই মামলাটি উঠবে। 

গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগ ওঠে, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুর করেছে। এর ফলে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। এর জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে কলকাতা হাই কোর্টে দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা। আগস্ট মাসেই এই জনস্বার্থ মামলা হয় কলকাতা হাই কোর্টে। বহিরাগতদের কারণে সাধারণ পড়ুয়াদের পড়াশোনা ও শিক্ষা সংক্রান্ত স্বাভাবিক পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। মামলাকারীর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অমান্য় করে যাদবপুরে অবাধে বহিরাগতরা প্রবেশ করে। এর জেরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সমস্যায় পড়েন। শুধুমাত্র যাদবপুর নয়, রাজ্য়ের সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ বন্ধ করতে আদালতে মামলা হয়। সেই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এবার এই মামলাটিই দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। 

You might also like!