Breaking News
 
Bhangar News: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি! দু’পক্ষের সংঘর্ষে পুলিশও আক্রান্ত DYFI Inquilab Rally: বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের ডাক! ‘ইনকিলাব’ সমাবেশে ব্রিটিশ শাসনের প্রসঙ্গ মীনাক্ষীদের Mithu Mukherjee Death: ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান! ক্যানসারের সঙ্গে লড়াই-এ হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী TMC Bank Accounts Freeze Case: নাম-প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝেই স্বস্তি! দলের অ্যাকাউন্ট ব্যবহারে ছাড় মমতা শিবিরকে Nandigram Assembly By-Poll: একের পর এক মামলা, বাড়ছে গ্রেপ্তারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী Paresh Ram Das: ‘আলবিদা ক্যানিং’! ইঙ্গিতপূর্ণ পোস্টের পর ভবানীভবনে ঋতপন্থী বিধায়ক পরেশরাম দাস

 

Entertainment

1 hour ago

Salman Khan-Sidharth Malhotra: ‘খুব শীঘ্রই তোমাদের সুখবর দেব’! সিদ্ধার্থ-কিয়ারাকে নিয়ে বড় ইঙ্গিত সলমনের, তুঙ্গে চর্চা

Salman Khan Teases Sidharth Malhotra
Salman Khan Teases Sidharth Malhotra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাধাষ্টমীর পুণ্যতিথিতেই দ্বিতীয় বার কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। সেই খুশির আবহ কাটতে না কাটতেই মায়ানগরীর সিনেপাড়ায় আরও এক সুখবর ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণীর সংসারে কি আসতে চলেছে নতুন অতিথি? বলিউডের ভাইজান তথা সুপারস্টার সলমন খানের একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে এই জল্পনা। সিদ্ধার্থ ও কিয়ারার ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তার মধ্যেই সলমনের মন্তব্য নতুন করে সেই আগ্রহ বাড়িয়ে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত সিদ্ধার্থ বা কিয়ারার তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে সলমনের ইঙ্গিতকে ঘিরেই এখন বলিউডে জোর চর্চা শুরু হয়েছে।

‘বিগ বস ২০’-এর ঘরে ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়া। সেখানেই সদ্য বাবা হওয়া সিদ্ধার্থকে পিতৃত্বের এই নতুন অধ্যায়ের অভিজ্ঞতা কেমন জানতে চান। উচ্ছ্বসিত হয়ে বলে ওঠেন, “খুব ভালো। খুব ভালো।” পনেরো মাসের মেয়েকে নিয়ে আবেগতাড়িত হয়ে বলেন, নতুন কথা বলা শিখেছে। এরপরই বোমাটা ফাটান সলমন। বিগ বসের ঘরে সিদ্ধার্থকে পেয়েই সলমন জানতে চান বিবাহিত জীবন কেমন উপভোগ করছেন? আসলে একটা সময় তিনিই তো সিদ্ধার্থকে বিয়ের জন্য বারবার উদ্ভুদ্ধ করতেন। অতীত প্রসঙ্গ টেনে সলমনের রসিকতা, “তোমাকে তো সেই সময় কতবার বলেছিলাম, বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। তখন তো তুমি লাজুক বউ সেজে ছিলে।”


সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ বলেন, “আমরা আমাদের গোপন কথাটা গোপনই রেখেছিলাম ভাই। সঠিক সময়ে সেই রহস্য প্রকাশ করেছি।” সলমন ফের মজা করে বলেন, “সেই রহস্য এখন তোমাদের সন্তানের মধ্যে আছে।” বাবা হওয়ার অনুভূতি প্রসঙ্গে সিদ্ধার্থের সংযোজন, “আমার মনে হয়, বাবা হওয়াই সম্ভবত এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি।” মেয়ের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “আমাদের আদরের ছোট্ট মেয়ে এখন প্রায় পনেরো মাসের হয়ে গিয়েছে। এখন ও নতুন নতুন কথা বলছে। অনেক কথা শিখছে। আমার মনে হয়, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি এবং আশা করি এই অনুভূতি সবসময় এমনই থাকবে।” সিদ্ধার্থের কথা শেষ হতেই সলমনের আশীর্বাদ, “আশা করি খুব শিগগিরই তোমাদের আরও একটি সন্তান হবে।” এই কথা শুনে বিগ বসের ঘরে হাসির ফোয়ারা। 


You might also like!