Dilip Ghosh: ‘জমি দখল বরদাস্ত নয়’, কসবায় বিরিয়ানি সংস্থার বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ

Dilip Ghosh on Kasba Biryani Godown
Dilip Ghosh on Kasba Biryani Godown

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কসবার টেগোর পার্কে মন্দিরের জমি দখল করে একটি নামী বিরিয়ানি সংস্থার গোডাউন সম্প্রসারণের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, মন্দির হোক বা অন্য কোনও প্রতিষ্ঠান, কোনওভাবেই জমি দখল করে নির্মাণকাজ চালানো বরদাস্ত করা হবে না। দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমনকী, বেআইনি দখলদারি উচ্ছেদে বুলডোজার চালানোর পক্ষেও সওয়াল করেন মন্ত্রী। 

ওই নামী বিরিয়ানি সংস্থার বিরুদ্ধে কসবার টেগোর পার্কে একটি মন্দিরের জায়গা দখল করে গোডাউন তৈরির অভিযোগ উঠেছে। এবিষয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে দিলীপ বলেন, “এ ধরনের যা যা বেদখল হয়েছে, মন্দির হোক বা অন্য কিছু হোক। জমি দখল করে থাকলে তা মুক্ত হবে। অবশ্যই বুলডোজার চলা উচিত।” উল্লেখ্য, এর আগেও সংশ্লিষ্ট ওই বিরিয়ানি সংস্থার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। চলতি বছরের এপ্রিল-মে মাসে পার্ক স্ট্রিট এলাকার ওই সংস্থার রেস্তরাঁয় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। সেই সময় ওই অবৈধ অংশ ভেঙে ফেলে কলকাতা পুরসভা। এবার কসবায় ওই সংস্থার গোডাউনে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিলেন দিলীপ। 

বৃহস্পতিবারই মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার চলে। বাড়ির সামনে ফুটপাত দখল করে থাকা অবৈধ অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলা হয়। সরিয়ে ফেলা হয় গেট। ভেঙে ফেলা হয় বাড়ির কাছের একটি শহিদ বেদিও। এবিষয়ে দিলীপ বলেন, “আমি তো বলব শুধু ভাইপো নয়, ফুটপাত দখল করলেই এটা হওয়া উচিত। কলকাতায় এমনিতে যা রাস্তা কম, জায়গা কম, হাঁটার জায়গা নেই। গাড়ি বেশি। তাই সব মুক্ত হওয়া উচিত। আর এই পদক্ষেপ প্রভাবশালীদের থেকেই শুরু হচ্ছে। এর আগে একজন খুব প্রভাবশালী বিধায়কের অফিসে বুলডোজার চলেছিল।” 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…