Sharad Pawar Health Update: শরদ পওয়ারের শারীরিক অবস্থার উন্নতি, শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন

NCP(SP) chief Sharad Pawar
NCP(SP) chief Sharad Pawar

 

পুনে, ৩ নভেম্বর : শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার)-র সুপ্রিমো শরদ পওয়ারের শারীরিক পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্থিতিশীল ও উন্নতির পথে। মঙ্গলবার পুনের রুবি হল ক্লিনিকের চেয়ারম্যান, ম্যানেজিং ট্রাস্টি তথা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ পারভেজ কে গ্রান্ট প্রবীণ এই রাজনৈতিক নেতার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য জানিয়ে আশ্বস্ত করেছেন। হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাঃ পারভেজ কে গ্রান্ট জানান, "তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। বর্তমানে তাঁকে অ্যান্টিবায়োটিকের মাঝারি ডোজ দেওয়া হচ্ছে। চিন্তার কোনও কারণ নেই, তাঁর সমস্ত শারীরিক মাপকাঠি স্বাভাবিক রয়েছে। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।" উল্লেখ্য, ক্রমাগত কাশি ও বুকে অস্বস্তিবোধ হওয়ায় সোমবার বিকেলে ৮৫ বছর বয়সী বর্ষীয়ান এই নেতাকে পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পাশাপাশি তাঁর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকদের পক্ষ থেকে ইতিবাচক বার্তা মেলায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁর অনুগামী ও দলীয় কর্মী-সমর্থকরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…