SC on Firecracker Sales: দিল্লি-এনসিআরে দেদার নিষিদ্ধ বাজি বিক্রি নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের

Supreme Court Flags Firecracker Sales
Supreme Court Flags Firecracker Sales

 

নয়াদিল্লি, ৩ নভেম্বর : দীপাবলীর প্রাক্কালে রাজধানী দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) আদালতের নির্দেশ অমান্য করে সব ধরনের বাজি বিক্রির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট মনে করিয়ে দিয়েছে, আদালতের পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী দীপাবলিতে মাত্র দু'দিনের জন্য শুধুমাত্র পরিবেশবান্ধব 'সবুজ বাজি' ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।

মঙ্গলবার শুনানিপর্বে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের উল্লেখ করে অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) ঐশ্বর্যা ভাটির দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি এম. এম. সুন্দ্রেশ। বিষয়টি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নজরে আনার জন্য নির্দেশ দেন তিনি। বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট উদ্ধৃত করে বিচারপতি জানান, খোলা বাজারে অবাধে সব রকমের বাজি বিক্রি হচ্ছে, যার মধ্যে এমন বহু বাজি রয়েছে যেগুলিতে বাধ্যতামূলক কিউআর কোড পর্যন্ত নেই। আদালতের সুস্পষ্ট নির্দেশিকা প্রকাশ্যে লঙ্ঘিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সুন্দ্রেশ। জাতীয় রাজধানী অঞ্চলের বাতাসের গুণমান ও সামগ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে প্রশাসন যাতে অবিলম্বে এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করে, সে বিষয়েও তিনি কেন্দ্রকে সতর্ক করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…