
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : প্রকৃতি আরাধনার অন্যতম লোকউৎসব 'করম পুজো' উপলক্ষে সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উৎসবের তাৎপর্য ও এর অন্তর্নিহিত বার্তা তুলে ধরেন।
রাষ্ট্রপতি জানান, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং পারস্পরিক সৌভ্রাতৃত্বের আদর্শে আবদ্ধ এই করম উৎসব আমাদের সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি ও জীবনদর্শনের এক জীবন্ত প্রতীক। তিনি উল্লেখ করেন, এই উৎসব মানবসমাজকে পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সম্প্রীতির আবহে একসঙ্গে কাজ করার প্রেরণা জোগায়। একই সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থনা ব্যক্ত করে জানান, করম পুজোর এই পবিত্র উপলক্ষ যেন দেশের প্রতিটি নাগরিকের জীবনে অপার সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে।
सभी देशवासियों को 'करम पूजा' की हार्दिक बधाई एवं शुभकामनाएं। प्रकृति के प्रति कृतज्ञता, कर्म के प्रति निष्ठा और भाईचारे की भावना से जुड़ा करम पर्व हमारी समृद्ध जनजातीय संस्कृति एवं जीवन-मूल्यों की जीवंत अभिव्यक्ति है। यह पर्व हमें प्रकृति का संरक्षण करने और सद्भाव के साथ कार्य…
— President of India (@rashtrapatibhvn) September 22, 2026
