
মুজফ্ফরনগর (উত্তর প্রদেশ), ২২ সেপ্টেম্বর : উত্তর প্রদেশ সফরে এসে দলীয় কর্মীদের উচ্ছ্বাসে ভাসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মিরাট থেকে সাহারানপুর যাওয়ার পথে মুজফ্ফরনগরে পৌঁছলে তাঁকে দলীয় নেতা ও কর্মী-সমর্থকদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান, উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী কপিল দেব আগরওয়াল এবং নরেন্দ্র কাশ্যপ। তাঁদের পাশাপাশি জেলা ও আঞ্চলিক স্তরের বহু দলীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
দলীয় কর্মীদের এই উদ্দীপনা দেখে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাস প্রকাশ করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। নিতিন নবীন বলেন, "সমস্ত দলীয় কর্মীর মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে, তা থেকেই স্পষ্ট যে ২০২৭ সালে বিজেপির প্রত্যাবর্তন নিশ্চিত।" পশ্চিম উত্তর প্রদেশে সংগঠনের ভিত মজবুত করতে এবং ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই দলীয় শীর্ষ নেতৃত্বের এই সফর।
उत्तर प्रदेश प्रवास के दौरान आज मेरठ में पश्चिम क्षेत्र के सांसदों, विधायकों, विधान परिषद सदस्यों एवं वरिष्ठ पदाधिकारियों के साथ आयोजित बैठक में प्रदेश अध्यक्ष श्री @mppchaudhary जी के साथ सम्मिलित हुआ।@BJP4UP pic.twitter.com/WyS7HjSysU
— Nitin Nabin (@NitinNabin) September 21, 2026
