Country

1 hour ago

President Murmu Wishes PM Modi: প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা রাষ্ট্রপতির

President Murmu and leaders extend birthday greetings to PM Modi
President Murmu and leaders extend birthday greetings to PM Modi

 

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দীর্ঘ প্রশাসনিক জীবনে সুশাসন প্রতিষ্ঠা ও দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। রাষ্ট্রপতি তাঁর বার্তায় উল্লেখ করেন, গত ২৫ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সুশাসনের একাধিক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এক অভূতপূর্ব গতি ও নতুন দিশা পেয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক গর্ব বজায় রেখে আধুনিক অগ্রগতির পথে দেশ যেভাবে এগিয়ে চলেছে, তাতে ঐতিহ্য ও উন্নয়নের এক অপূর্ব সমন্বয় দেশবাসী প্রত্যক্ষ করছেন।

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাষ্ট্রপতি প্রার্থনা জানান, যাতে তিনি এভাবেই নিরলসভাবে দেশসেবা এবং রাষ্ট্র গঠনের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের পক্ষ থেকেও শুভেচ্ছার ঢল নেমেছে।

You might also like!