
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : পবিত্র বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার এই পুণ্যলগ্নে বিশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে দেশের নির্মাণকাজে যুক্ত সমস্ত কারিগর, শ্রমজীবী ও দক্ষ কর্মীদের প্রতি।
এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প বাস্তবায়নে কারিগর ও শ্রমিকদের দক্ষতা এবং নিরলস পরিশ্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গঠনের এই মহৎ যাত্রায় তাঁদের সমস্ত প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে এবং সর্বাত্মক উৎসাহ জোগাতে সরকার ও প্রশাসন সম্পূর্ণ দায়বদ্ধ।
দেবশিল্পী বিশ্বকর্মার বন্দনা করে প্রধানমন্ত্রী আরও জানান, তিনি শাশ্বত, অপার, এবং স্বয়ং বিজয়ী। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড যাঁর রূপ, সেই জগতপতি বিশ্বকর্মার চরণে প্রণাম জানিয়ে দেশের সমৃদ্ধি ও অগ্রগতির কামনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শিল্প ও প্রযুক্তির এই যাত্রায় কারিগরদের অবদানকে দেশ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
आप सभी को भगवान विश्वकर्मा जयंती की बहुत-बहुत शुभकामनाएं। देवशिल्पी से जुड़े इस दिव्य अवसर पर निर्माण कार्यों में जुटे देशभर के शिल्पकारों एवं हुनरमंद साथियों को मेरा विशेष अभिनंदन। आपका कौशल एवं परिश्रम विकसित और आत्मनिर्भर भारत के संकल्प को साकार करने में अत्यंत महत्वपूर्ण है। राष्ट्र के नवनिर्माण की दिशा में आपके प्रयासों को हरसंभव प्रोत्साहन मिलता रहे, इसके लिए हम पूरी तरह से प्रतिबद्ध हैं। अनादिरप्रमेयश्च अरूपश्च जयाजयः। लोकरूपो जगन्नाथः विश्वकर्मन्नमो नमः॥
— Narendra Modi (@narendramodi) September 17, 2026
