
কলকাতা, ১৭ সেপ্টেম্বর : বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী লেখেন, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আপনাকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আপনার নিরলস কর্মনিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বে আমাদের দেশ উন্নয়ন, অগ্রগতি ও গৌরবের পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে। পরম করুণাময় ঈশ্বরের কাছে আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করি। আপনার সুযোগ্য নেতৃত্বে ভারতবর্ষ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠুক।
সমাজ মাধ্যমে আরেকটি পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম। পরমেশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশসেবায় নিরন্তর সাফল্য প্রার্থনা করি। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাক।
Heartiest Birthday Greetings to our Hon’ble Prime Minister, Shri @narendramodi Ji 💐 Your tireless dedication, visionary leadership and unwavering commitment to nation-building continue to inspire millions across the globe. Under your dynamic guidance, Bharat is scaling new heights of progress, pride and self-reliance. Praying for your good health, long life and endless strength as you continue to lead our Motherland toward a brighter future. #HappyBdayPMModi #SevaSankalpAbhiyan
— Suvendu Adhikari (@SuvenduWB) September 17, 2026
