Breaking News
 
Mamata Banerjee: মমতার সভায় মিলল হাই কোর্টের সায়! শ্রীরামপুরে সভার আগে মানতে হবে কোন কোন শর্ত? 18th BRICS Summit: ভারতে ব্রিকস বৈঠকে জিনপিং অসুস্থ? একাধিক রাষ্ট্রনেতার ‘অসুস্থতা’ নিয়ে বড় বার্তা বিদেশমন্ত্রকের PM AWAS YOJANA: ‘বাড়ির রেজিস্ট্রেশন মহিলাদের নামেই’! প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর Omar Abdullah: ফের কংগ্রেসের উলটো পথে ওমর! UPI ফি নিয়ে কেন্দ্রের পাশে, তবে কি বদলাচ্ছে জোটের সমীকরণ? PM Modi at SEMICON India: নিজের জন্মদিনেও কাজে ব্যস্ত মোদি! সেমিকন্ডাক্টর উৎপাদনের সূচনা, ব্রিকস নিয়ে বড় বার্তা PM Modi On Annapurna Diwas: ‘বাংলায় আর কাটমানি লাগে না’! অন্নপূর্ণা দিবসে মহিলাদের বার্তা মোদির, উঠল আত্মবিশ্বাসের প্রসঙ্গ

 

kolkata

1 hour ago

PM Modi On Annapurna Diwas: ‘বাংলায় আর কাটমানি লাগে না’! অন্নপূর্ণা দিবসে মহিলাদের বার্তা মোদির, উঠল আত্মবিশ্বাসের প্রসঙ্গ

PM Modi Annapurna Diwas Speech
PM Modi Annapurna Diwas Speech

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আজ ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনেই বাংলায় পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। সেই উপলক্ষে সল্টলেকে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে ভারচুয়ালি যোগ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, “আমাদের মূল মন্ত্র কথা কম, কাজ বেশি। আমরা জানি, জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।” একই সঙ্গে মহিলাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছিল ‘কাটমানি’ প্রসঙ্গ। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এই ইস্যুতে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। এদিনও বক্তব্যে কাটমানির প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। বাংলায় পরিবর্তনের দাবি তুলে মোদি বলেন, “বাংলায় আর কাটমানি লাগে না।”

বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি কথা দিয়েছিল, বাংলায় তাঁরা ক্ষমতায় এলে মহিলারা প্রতিমাসে পাবেন ৩ হাজার টাকা। সেই কথা তাঁরা রেখেছে। জুন মাসেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে ৩ হাজার টাকা। আজ অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে উদযাপন করা হচ্ছে অন্নপূর্ণা দিবস।  বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের একাধিক মন্ত্রী। সেখানেই ভারচুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি। অন্নপূর্ণা ভাণ্ডার কীভাবে মহিলাদের শক্তি হয়ে উঠেছে সেই কথাই তুলে ধরলেন তিনি।  

এদিন মোদি বলেন, “দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে আজে অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা ঢুকেছে। এটা কোনও মায়ের জন্য বাচ্চার পড়ার খরচ। কোনও বোনের জন্য ওষুধ বা পরিবারের অন্যান দরকারি জিনিসের খরচ। আসলে জরুরি বিষয়গুলো নিয়ে ভাবতে না হলে আত্মবিশ্বাস আসে। ফলে অন্নপূর্ণা ভাণ্ডার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মা-বোনেদের শক্তিশালী করে তুলছে।” এদিন মোদি বলেন, “আমাদের মন্ত্র, কথা কম কাজ বেশি। এই ভাবনা থেকেই অন্নপূর্ণা যোজনা শুরু করা। কোটি কোটি মানুষ আজ উপকৃত।” 

You might also like!