
নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর : ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। এছাড়াও নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে এদিন সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের মধ্যেও দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়েছে। ব্রিকস সম্মেলনের ফাঁকে আরও কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
