Country

51 minutes ago

Mayawati Sacks Nephew Akash: সেকেন্ড ইন কম্যান্ড থেকে বহিষ্কার! ভাইপো আকাশ আনন্দকে নিয়ে বড় সিদ্ধান্ত মায়াবতীর

Mayawati sets 'sanyas' condition to restore nephew Akash Anand's role in BSP
Mayawati sets 'sanyas' condition to restore nephew Akash Anand's role in BSP

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘদিনের টানাপোড়েন ও দোলাচলের অবসান ঘটিয়ে ভাইপো আকাশ আনন্দকে এবার দল থেকেই বহিষ্কার করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। আকাশকে ঘিরে বিএসপির অন্দরে এর আগে একাধিকবার তৈরি হয়েছিল অনিশ্চয়তা ও বিতর্ক। কখনও তাঁকে দলের সেকেন্ড ইন কম্যান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, আবার কিছুদিনের মধ্যেই সেই পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছে। এভাবেই আকাশ আনন্দকে নিয়ে বারবার সিদ্ধান্ত বদলেছেন মায়াবতী। দলের অন্দরে প্রায় পাঁচবার এমন পালাবদল দেখা গিয়েছে। শেষ পর্যন্ত আর পদে নয়, এবার সরাসরি দল থেকেই ভাইপোকে ছেঁটে ফেললেন বিএসপি সুপ্রিমো। 

এই আকাশ আনন্দকে একসময় মায়াবতীই নিজের উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন। ২০২৩ সালে দলের ন্যাশনাল কো অর্ডিনেটর হিসাবে নিযুক্ত হন আকাশ। উত্তরপ্রদেশ বাদে দেশের অন্য সব রাজ্যে দলের সব দায়িত্ব দেওয়া হয় তাঁকে। সুশিক্ষিত আকাশ বিদেশে পড়াশোনা করেছেন, ভালো বক্তৃতা করেন। যত দিন যাচ্ছিল তত তাঁর জনপ্রিয়তা বাড়ছিল। আর সম্ভবত সেটাই আকাশের জন্য কাল হয়ে দাঁড়ায়। দলের অন্য নেতাদের কুনজরে পড়ে যান তিনি। মায়াবতী নিজেও সম্ভবত তাঁর জনপ্রিয়তায় রাশ টানতে চেয়েছিলেন। তাই আকাশকে ন্যাশনাল কো-অর্ডিনেটরের পদ থেকে সরানো হয়। এরপর শুরু হয় আসা যাওয়া। কখনও আকাশকে পদে আনা। কখনও তাড়ানো। রীতিমতো নাটক চলেছে। 

তবে এবার সেই নাটকে সম্ভবত যবনিকা পতন। আর শুধু পদ থেকে নয়, এবার দল থেকেই বের করে দেওয়া হল আকাশকে। দিন দুই আগেই মায়াবতী শর্ত দিয়েছিলেন, আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থকে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে। তবেই তিনি ভাইপোকে ফের দায়িত্ব দেওয়ার কথা বিবেচনা করবেন। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে গত মাসেই অশোককে বিএসপি থেকে বহিষ্কার করেছেন মায়াবতী। গত দেড় বছরে এ নিয়ে দ্বিতীয় বার দল থেকে বহিষ্কৃত হন রাজ্যসভার প্রাক্তন সাংসদ অশোক। মায়াবতীর দাবি, অশোক রাজনীতি থেকে সন্ন্যাস নিলে তবেই স্বাধীন ভাবে কাজ করতে পারবেন তাঁর ভাইপো আকাশ। আসলে মায়াবতীর ধারণা, আকাশ আনন্দকে নিয়ন্ত্রণ করছেন তাঁর শ্বশুর। তাই তাঁর নিয়ন্ত্রণ থেকে না বেরোলে আকাশ স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

চমকপ্রদ বিষয় হল, মায়াবতীর শর্ত মেনে আকাশের শ্বশুর রাজনীতি থেকে অবসর ঘোষণাও করেছেন। কিন্তু তাতেও মন গেলেনি মায়াবতীর। ভাইপোকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে তিনি সোশাল মিডিয়ায় জানালেন, “আকাশ পুরোপুরি দল এবং দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারছে না। ও নিজের পরিবার ও সম্পর্কেই বেশি নজর দিচ্ছে। যে দলের প্রতি পুরোপুরি সমর্পিত নয়, তাঁকে এত বড় দায়িত্ব দেওয়া যায় না।” 

You might also like!