
গান্ধীনগর, ১০ সেপ্টেম্বর : গুজরাটের গান্ধীনগরের কুদাসানে বুধবার গভীর রাতে একটি নির্মীয়মান বাণিজ্যিক কমপ্লেক্সে স্ল্যাব ঢালাইয়ের সময়ে একটি স্ল্যাব ধসে পড়ে ঘটে দুর্ঘটনা। ওই অংশের নীচে চাপা পড়ে যান একাধিক জন। ধ্বংসস্তূপ থেকে ১৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে, বলে জানিয়েছেন আইজি বীরেন্দ্র যাদব। আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, গান্ধীনগরের কুদাসনে একটি নির্মাণস্থলে স্ল্যাব ধসে পড়ার ঘটনার বিষয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। স্থানীয় প্রশাসন অবিলম্বে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করে। আহত সব শ্রমিক নিরাপদ আছেন এবং তাঁরা চিকিৎসাধীন। আমি আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি।
ગાંધીનગરના કુડાસણમાં કન્સ્ટ્રક્શન સાઇટ પર સ્લેબ ધરાશાયી થવાની ઘટનાના સંદર્ભમાં મુખ્યમંત્રીશ્રી તથા નાયબ મુખ્યમંત્રીશ્રી સાથે વાત થઈ. સ્થાનિક વહીવટી તંત્ર દ્વારા તાત્કાલિક ધોરણે રાહત અને બચાવ કામગીરી હાથ ધરવામાં આવી. તમામ ઈજાગ્રસ્ત શ્રમિકો સુરક્ષિત છે અને તેમને શક્ય તમામ તબીબી…
— Amit Shah (@AmitShah) September 10, 2026
