Drug trafficking crackdown: উত্তর-পূর্বে মাদকচক্রের কোমর ভেঙেছে কেন্দ্রীয় সংস্থা, অমিত শাহ

Home Minister Amit Shah
Home Minister Amit Shah

 

নয়াদিল্লি, ২৫ অক্টোবর : মাদক পাচার চক্রের বিরুদ্ধে দেশজুড়ে লড়াইয়ে মোদী সরকারের আরও এক বড়সড় সাফল্যের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 'অপারেশন ট্রাইডেন্ট'-এর আওতায় অসম, মিজোরাম এবং মণিপুরের ৩৮টি স্থানে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি আন্তর্জাতিক মাদক মাফিয়া চক্রকে সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ এই অভিযানের সাফল্য তুলে ধরে অমিত শাহ জানান, গত ২৩ অক্টোবর উত্তর-পূর্বের তিন রাজ্যে এই সমন্বিত অভিযান চালানো হয়। তদন্তে প্রকাশ পেয়েছে আনুমানিক ১০০ কোটি টাকার হাওয়ালা লেনদেনের তথ্য। অভিযানে এখনও পর্যন্ত ১,৪২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, ১৭.৮২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৫০০টি তাজা ডেটোনেটর ও ১২ লক্ষ টাকা নগদ উদ্ধারের পাশাপাশি ১৮ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, কুখ্যাত 'ডেথ ট্রায়াঙ্গেল করিডোর' ব্যবহার করে ভারত, মায়ানমার ও বাংলাদেশ সীমান্তের মধ্যে মাদক পাচার চালাত এই চক্রটি। মাদকমুক্ত ভারত গড়ার সংকল্প পুনর্ব্যক্ত করে অমিত শাহ লেখেন, "এই তীব্র আঘাত ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত ড্রাগ নেটওয়ার্ক নির্মূল করার লক্ষ্যে ভারতের হিমালয়সম প্রতিজ্ঞারই প্রমাণ। মাদক চক্রগুলির কফিনে শেষ পেরেকটি না পোঁতা পর্যন্ত ভারত এই কঠোর অভিযান চালিয়ে যাবে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…