Amit Shah Slams Rahul: ‘রাহুলের জন্যই কংগ্রেসের বিপর্যয়, ২০২৯-এও হারবেন!’ SIR বিতর্কের মাঝেই তোপ শাহের

Amit Shah Slams Rahul Gandhi Over SIR Row
Amit Shah Slams Rahul Gandhi Over SIR Row

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) এবং ‘ভোটচুরি’ ইস্যুতে উত্তপ্ত দিল্লির রাজনীতি। এই দুই ইস্যুতে প্রতিবাদে সরব কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এমন আবহেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কটাক্ষ, রাহুলের নেতৃত্বের কারণেই কংগ্রেসের এই বিপর্যয়। একই সঙ্গে ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেসকে পরাজয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন তিনি।

মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনও রাখঢাক না রেখেই শাহ দাবি করেন, এসআইআর প্রক্রিয়াটি ২০২৪ সালের পর শুরু হয়েছে। কিন্তু রাহুল রাজনীতিতে আসার পর থেকেই কংগ্রেস একের পর এক নির্বাচনে হেরে আসছে। তাঁর বক্তব্য, যাঁরা এসআইআরের বিরোধিতা করছেন, তাঁরা আসলে অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা করেছেন। শাহ বলেন, “আমি রাহুলকে বলতে চাই, এসআইআরের বিরোধিতায় অনুপ্রবেশকারীদের আড়ালের যে কৌশল তিনি নিয়েছেন, তা দেশের মানুষ বুঝে গিয়েছে। তাঁরা কোনও ফাঁদে পা দেবে না। ২০২৯ সালের নির্বাচনেও শোচনীয় পরাজয়ের আপনারা প্রস্তুত হোন।” 

এদিকে দিন দুই আগে গুজরাটের রাজধানী গান্ধীনগর-সহ ৩ পুরসভার নির্বাচন হয়েছে। ৩ পুরসভাই প্রত্যাশিতভাবে বিজেপির দখলে গিয়েছে। গান্ধীনগর পুরসভার ৪৪ আসনের মধ্যে ৩৮ আসনই গিয়েছে গেরুয়া শিবিরের দখলে। কংগ্রেস জিতেছে মাত্র ৫ আসনে। খুলতে পারেনি আম আদমি পার্টি ৯ (আপ)। সেই প্রসঙ্গ টেনেও রাহুলকে আক্রমণ শানান শাহ। বলেন, “গুজরাটের এই বড় জয় ভোটারদের মনোভাবেরই প্রতিফলন। এটি প্রমাণ করে যে গুজরাট এবং সমগ্র ভারতের ভোটাররা নরেন্দ্র মোদীর পাশে আছে। গত নির্বাচনের থেকে এবার গান্ধীনগর পুরসভায় বিজেপির ভোটের হার ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৪১ বছরে কংগ্রেস এখানে একটি নির্বাচনেও জয়লাভ করতে পারেনি।” 

শেয়ার করুন:

You might also like!