Breaking News

 

Country

44 minutes ago

Rahul Gandhi Protest Controversy: রাহুলের পদযাত্রায় কর্নাটকের উপমুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগ, ভাইরাল ভিডিও নিয়ে সরব বিজেপি

Rahul Gandhi Elbows Protester, Pulls Karnataka CM DK Shivakumar By Collar
Rahul Gandhi Elbows Protester, Pulls Karnataka CM DK Shivakumar By Collar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   এসআইআরের মাধ্যমে ভোটে কারচুপি হয়েছে, কংগ্রেস-সহ বিরোধী দলগুলির তরফে এমনই অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে সোমবার পদযাত্রা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি, সুপ্রিম কোর্টে পিটিশনও দায়ের করেন তিনি। আর সেই পদযাত্রাকে ঘিরেই নতুন করে বিতর্ক। অভিযোগ, মিছিলে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে কলার ধরে টেনে সরিয়ে দেন এক কংগ্রেস সাংসদ। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।  যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দূরন্ত বার্তা ডিজিটাল। 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শত শত কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিলে হাঁটছেন রাহুল। ধস্তাধস্তির মাঝেই তিনি ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে দেখা যায়, তিনি নিজের দলেরই সহকর্মী তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী শিবকুমারকে কলার ধরে টেনে সরিয়ে দিচ্ছেন। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, পাশে হাঁটতে থাকা এক যুবককে সরে গিয়ে জায়গা করে দিতে বলার পরিবর্তে রাহুল তাঁর কনুই দিয়ে ওই যুবককে ধাক্কা দেন। এরপর কোনও ভ্রুক্ষেপ না করেই তিনি সামনের দিকে হাঁটতে থাকেন। কংগ্রেস সাংসদের এহেন আচরণ বিতর্কের জন্ম দিয়েছে। 

ভাইরাল ওই ভিডিওটি শেয়ার করে রাহুলকে তোপ দেগেছে গেরুয়া শিবির। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই ঔদ্ধত্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। দম্ভের প্রতীক যদি কেউ হয়, তাহলে সেটা তিনি। শিবকুমার কর্ণাটকের প্রতিনিধিত্ব করেন। জনসমক্ষে এমন আচরণ ৭ কোটি কন্নড়বাসীর মর্যাদার প্রতি অপমান। রাহুলের কাছ থেকে এহেন আচরণ প্রত্যাশিত নয়।’

You might also like!